বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

৫০ জনকে ভ্যান ও নগদ অর্থ দিলো আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রাদুর্ভাবে অনেক স্বল্প পুঁজির মানুষ নিঃস্ব হয়ে গেছে। তারা লকডাউনের কয়েক মাস বসে বসে খেয়ে পুঁজি খুইয়েছে। সেই সব লোকদের মধ্য থেকে ৫০ জন ভাসমান ব্যবসায়ী ও দিনমজুরকে নতুন করে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে একটি ভ্যান ও নগদ পাঁচ হাজার টাকা করে পুঁজি বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

ভ্যানের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য আবেদনকারীর মহল্লার মসজিদের ইমাম ও আরেকজন দায়িত্বশীল মানুষকে জামিনদারের দায়িত্বগ্রহণের শর্ত আরোপ করা হয়েছে।

এক বছর পর্যন্ত কোনো আবেদনকারী ভ্যান বিক্রয় বা হস্তান্তর করতে পারবেন না। এমন আরও কিছু লিখিত শর্তে বৃহস্পতিবার ভ্যান ও নগদ পুঁজি বিতরণ করা হয়েছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ভ্যান গ্রহীতাদের প্রশিক্ষণ দেন সরোবরের শরীফ আবু হায়ত অপু। উপস্থিত ছিলেন জনপ্রিয় আলোচক শায়খ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ ও বিশিষ্ট টিভি উপস্থাপক শায়খ মাহমুদুল হাসান প্রমুখ।

এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশন চার হাজার করোনাগ্রস্ত পরিবারকে এক মাসের খাদ্যদ্রব্য ও ১-৫ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ সহায়তা এবং লকডাউনের সময় বেকার হয়ে যাওয়া এক হাজার উবার রাইডারকে ১০০০ টাকা করে প্রদান করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ