বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়তের আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাদিয়ানী সম্প্রদায় করোনা ভাইরাসের সময়কে পুঁজি করে মুসলমানদের ঈমান আক্বিদা ধ্বংসের অপতৎপরতার প্রতিবাদে উলামায়ে কেরামের করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত ঢাকা ২ নং জোনের উদ্যোগে ঢাকার গুরুত্বপূর্ণ ৯ থানার উলামা-মাশায়েখ, মুহতামিম ও ইমাম-খতিবদের উপস্থিতিতে জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁওয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, আমরা  স্পষ্ট বলতে চাই খতমে নবুওয়তের আন্দোলন একটি ঈমানী আন্দোলন। এটা কালিমা পাঠকারী সকল মুমিনের উপর ফরজ। তাই এই আন্দোলনকে কুক্ষিগত করে কারো হীনস্বার্থ হাসিল করার সুযোগ নাই। আমরা যার যার অবস্থান থেকে কাদিয়ানী সম্প্রদায়ের সকল অপতৎপরতার মোকাবেলা করে যাবো ইনশাআল্লাহ।

মাওলানা ইউনুস ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা জুনাইদ আল হাবিব। মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকি পীর সাহেব শর্ষিনা, মাওলানা আব্দুল কাইউম সুবহানী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা আশিকুল্লাহ সেক্রেটারি ২ নং জোন, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ কাসেমী।

এছাড়াও উপস্থিত ছিলেন- মুগদা থানা ইমাম পরিষদ সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন, মতিঝিল থানা ইমাম পরিষদের সভাপতি মুফতি জোবায়ের আহমদ, রমনা থানা ইমাম পরিষদের সভাপতি ও সচিবালয় মসজিদের খতিব মুফতি উমর ফারুক, শাহজানপুর থানা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রশিদ, রামপুরা থানার সভাপতি মাওলানা রওশন জামিল, সবুজবাগ থানা ইমাম উলামা পরিষদের সভাপতি মুফতি দেলোয়ার, খিলগাঁও পুরাতন পাকা মসজিদের খতিব মুফতি আল আমিন ফয়েজী।

সেগুনবাগিচা দুদক মসজিদের খতিব মুফতি জোবায়ের, সবজিবাগান মারকাজ মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, খিলগাও বটতলা মসজিদের খতিব মাওলানা মুমিনুল ইসলাম, খিলগাঁও ঈদগা মসজিদের খতিব মাওলানা উমর ফারুক, খিলগাঁও বাগিচা মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদুল্লাহ, মাওলানা রাশেদ বিন নুর প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ