বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

'বিদেশ যেতে না দেয়ার শর্তে খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো অমানবিক'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াপারসন বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাবার ক্ষেত্র নিষেধাজ্ঞা বহাল রেখেই জামিনের মেয়াদ বাড়ানোয় তার মানবিক এবং গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে। এই অভিযোগ বিএনপি নেতাদের। শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য, খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতির দাবি তাদের।

দুর্নীতির দুটি মামলায় দণ্ড প্রাপ্ত হয়ে দুই বছরের বেশি সাজা খাটার পর গত ২৫ মার্চ জামিনে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে, জুড়ে দেয়া হয় বিদেশ না যাওয়ার শর্ত। চিকিৎসা নিতে হবে বাড়ি থেকেই। ২৪ সেপ্টেম্বর এ জামিনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

সাবেক এই প্রধানমন্ত্রীর উন্নত চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণের অনুমতিসহ জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করে বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। সে আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার তার জামিনের মেয়াদ ছয় মাস বাড়ানো হলেও, বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা রয়েই গেছে।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলছেন, বিদেশ যেতে না দেয়ার শর্তে জামিনের মেয়াদ বাড়ানো অমানবিক ও গণতান্ত্রিক অধিকার হরণেরই শামিল।

তবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ