রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

বুড়িগঙ্গার তীরের ডকইয়ার্ড স্থানান্তরের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুড়িগঙ্গা তীরের ৮০টি ডকইয়ার্ড দ্রুত স্থানান্তর ও যশোরের নওয়াপাড়া নদীবন্দরের কার্যক্রমকে আরো বেগবান করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিএর প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, ‘নওয়াপাড়া নদীবন্দর একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর’। নওয়াপাড়া বন্দরকে আরও ব্যবহার উপযোগী করার লক্ষ্যে বিস্তারিত সমীক্ষা কার্যক্রম গ্রহণের পাশাপাশি বন্দর সংলগ্ন নদী খননের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, নওয়াপাড়া বন্দরকে আরও ব্যবহার উপযোগী করার লক্ষ্যে বিস্তারিত সমীক্ষা কার্যক্রম গ্রহণের পাশাপাশি বন্দর সংলগ্ন নদী খননের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় প্রতিমন্ত্রী বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ৮০টি ডকইয়ার্ড দ্রুত স্থানান্তরের লক্ষ্যে বাস্তবতার নিরিখে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করা যায়, এমন প্রকল্প গ্রহণ করতে হবে।

সভায় অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ