বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

গাজীপুরে হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গী ইসলামপুর (দত্তপাড়া) লেদু মোল্লা রোডে গাজীপুর অঞ্চল হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভবন মালিক জানান, পাশের রাস্তায় একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় এসপি অফিসের মাল্টি ফ্লাগে শর্ট শার্কিটে আগুন লেগে মুহূর্তের মধ্যে অফিস কক্ষের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে।

কার্যালয়ের যানবাহন শাখায় কর্মরত এসআই আশরাফুল আলম জানান, তারা সকাল সাড়ে ৭টায় অফিসে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে টঙ্গীর দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হন। তবে ততক্ষণে হাইওয়ে পুলিশ সুপারের অফিস কক্ষের যাবতীয় আসবাবপত্র, কম্পিউটার সিস্টেম, সিসি টিভি, ল্যাপটপ, কম্পিউটার ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এতে অফিসের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি দাবি করেন।

টঙ্গী ফায়ার সা‌র্ভিসের সি‌নিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, সকালে আগুন লাগার খবরে তাদের দু‌’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ