বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

২টি আসনে উপনির্বাচন পেছালো, ৩টি আসনের তারিখ জানালো ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ এর উপনির্বাচন ৯০ দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। করোনা এবং বন্যা পরিস্থিতির কারণ দেখিয়ে দিন পিছিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ঢাকা-৫ ও নওগাঁ-৬ এর উপনির্বাচনের দিন ঠিক হয়েছে ১৭ই অক্টোবর। আর পাবনা-৪ এর ভোট হবে ২৬ সেপ্টেম্বর।

পথসভা ও জনসভা ছাড়াই জাতীয় সংসদের ঢাকা-৫, নওগাঁ-৬ এবং পাবনা ৪ আসনের নির্বাচনি প্রচারণা চালাতে হবে। প্রচার চলবে মুলত ডিজিটাল মাধ্যমে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ২১শে মার্চ দেশে সব ধরণের নির্বাচন স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভোট নেয়া হবে না বলেও জানানো হয়।

কমিশনের এমন সিদ্ধান্তের কারণে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও বন্ধ করে দেয়া হয় চট্টগ্রাম সিটি নির্বাচন। তবে ঢাকা-১০, বাগেরহাট-৪ এবং গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে ভোটের আয়োজন করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন।

ছয় মাস পর আবারো একই রকম সিদ্ধান্তের কথা জানালো কমিশন। রবিবার কমিশনের ৬৮তম বৈঠকে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা জানিয়ে ঢাকা-৫সহ তিনটি আসনে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিলেও পিছিয়ে দেয়া হয় ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর জানান, এমন পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচন প্রচারণায় থাকবে ভিন্নমাত্রা। ডিজিটাল পদ্ধতিতে করতে হবে প্রচারণা। সংসদ সদস্যদের মৃত্যুতে এই ৫টি আসন শূণ্য হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ