বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

‘সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্রিমকোর্টের আইনজীবি অশোক কুমার ঘোষ কর্তৃক সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে রাজনৈতিক দলগুলোকে দেয়া আইনি নোটিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। ৯২ ভাগ মুসলমানের দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ছিলো আছে থাকবে। কোনো ষড়যন্ত্রই সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে পারবে না। যারা ইসলাম ও মুসলামানদের বরদাস্ত করতে পারে না তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই।

নেতৃদ্বয় আরো বলেন, অশোক কুমার ঘোষ সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার দাবী করার সাহস কোথায় পায় তা দেশের জনগণ জানতে চায়। অশোক কুমাররা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সরকার ও জনগণকে কঠোর ভূমিকা রাখতে হবে। নেতৃদ্বয় উকিল নোটিশ প্রত্যাহর করার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ