বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

‘গণপরিবহণে অতিরিক্ত ৬০% ভাড়া আদায় জনগনের উপর জুলুম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাসা ভাড়াসহ গণপরিবহণের বর্ধিত ভাড়া কমানোর দাবী জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশবাসীর আপত্তি সত্বেও সরকার করোনার অযুহাতে অযৌক্তিকভাবে বাস ভাড়া ৬০% বৃদ্ধি করেছিলো।

কিন্তু এখন বাসে যাত্রীদের জন্য ন্যূনতম স্বস্থ্য বিধি প্রতিপালনের কোন ব্যবস্থা নেই। অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে। অনেক সময় দাঁড়িয়েও যাত্রী পরিবহন করা হচ্ছে। এ অবস্থায়ও ৬০% অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও জনগনের উপর জুলুম। একই পরিবারের যাত্রীদেরও ছাড় দেয়া হচ্ছে না।

পৃথিবীর দুইশতাধিক রাষ্ট্রে করোনভাইরাস সংক্রমণ হয়েছে কিন্তু কোন দেশে গণপরিবহন বা বাস ভাড়া বৃদ্ধির নজির নেই। অথচ বাংলাদেশে জনগণের কাছ থেকে অযৌক্তিকভাবে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে।

বিবৃতিতে নেতৃদ্বয়, বর্ধিত ৬০% বাস ভাড়া অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান এবং সরকারের পক্ষ থেকে গণপরিবহনের বর্ধিত ভাড়া কমিয়ে অবিলম্বে প্রজ্ঞাপন জারির জোর দাবী জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ