বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

অর্থ আত্মসাৎ মামলায় সাহেদকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে সাত দিনের জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। অর্থ আত্মসাৎ মামলায় তার জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক।

সোমবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে আনা হয়।

আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা জানায়, সাহেদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে গত ১০ আগস্ট অর্থ আত্মসাৎ মামলায় সাহেদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অবৈধ সম্পদের মামলায় দুদক পরিচালক শেখ মুহা. ফানাফিল্লাহ জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। বিচারক তা মঞ্জুর করেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, রিজেন্ট হাসপাতালের মালিক মুহা. সাহেদের বিরুদ্ধে তার ব্যক্তিগত সম্পদ, আয়কর ফাঁকি, ভুয়া পরিচয়ে ঋণ নেয়া ও করোনার পরীক্ষার ভুয়া রিপোর্ট সরবরাহসহ যেসব বিষয়ে অভিযোগ উঠেছে, সে সম্পর্কে দুদকের একটি অনুসন্ধানী দল পরিচালক ফানাফিল্লাহর নেতৃত্বে কাজ করছে। সাহেদ এখন অন্য মামলায় কারাগারে রয়েছেন। এ কারণে তারা সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলেন। আদালত তা মঞ্জুর করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ