বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ঈশ্বরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে একদল তরুণ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)>
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে ময়মনসিংহের একদল তরুণ আলেম দ্বারা পরিচালিত ‘আত-ত্বাকওয়া সেবা সংস্থা।’

আজ (১৩) আগস্ট বুধবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচরে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করে সংগঠনটি।

জানা যায়,ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের সর্ববৃহৎ গ্রাম মরিচারচর। ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষা গ্রামটিতে দীর্ঘ মেয়াদী বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ মানুষ। ভিটেমাটি হারিয়েছে প্রায় ৫০টির মতো পরিবার। বানের পানি নেমে গেলেও রেখে গেছে ভয়াবহ ক্ষতচিহ্ন। কয়েক কিলোমিটার জুড়ে এখনও ভাঙ্গন অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জনান, মাসাধিককাল বন্যা হলেও তারা উল্লেখযোগ্য তেমন কোন ত্রাণ সহায়তা পাননি। বন্যাকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে আলেমরা বলেন, মানুষ বন্যার প্রাথমিক ধকল কাটিয়ে উঠলেও এখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন পুনর্বাসন ও গৃহনির্মাণ। তারা দেশের স্বেচ্চাসেবী সংস্থা ও সরকারে কাছে ঘরহারা এসব মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান।

উপস্থিত ছিলেন, আত-ত্বাকওয়া সেবা সংস্থার সভাপতি মাওলানা শিহাব উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা মাহদী হাসান, মুফতী মাহবুবুল্লাহ্, মুফতী আমীর ইবনে আহমদ, মুফতী শরীফুর রহমান প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ