বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ

নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় ছাত্র জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনায় ট্রলারডুবিতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ এ শোক প্রকাশ করেন।

প্রচার সম্পাদক মাহফুজ রহমান ইয়ামিন স্বাক্ষরিত বিবৃতিতে ছাত্র জমিয়ত সভাপতি বলেন, কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের স্মরণকালের বেদনাবিধুর ট্রাজেডি ঘটেছে আজ। যা দেখে আমরা হতবিহ্বল হয়ে পড়েছি। আমরা এ শোক সহজে কাটিয়ে উঠতে পারবো না। তিনি বলেন ট্রলার ডুবিতে যারা ইন্তেকাল করেছে আল্লাহ রাব্বুল আলামীন তাদের মাগফেরাত করে শহীদী মর্যাদা দান করুন। নিহতদের শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন৷

উল্লেখ্য, আজ ময়মনসিংহ থেকে একদল উলামা ও শিক্ষার্থী ঈদ পরবর্তী নৌসফরে নেত্রকোনার মদন থানার মিনি কক্সবাজার খ্যাত হাওড়ে গিয়েছিলেন। হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে তাদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। এতে নৌকাটিতে আরোহীদের অনেকেই ডুবে ইনতিকাল করেছেন। সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ