বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৌদি থেকে ফিরলেন আরও ৪১৭ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান করোনা মহামারির মধ্যে সৌদি আরব থেকে ৪১৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে দেশটিতে গিয়ে আটকে পড়া এবং প্রবাসী শ্রমিকরাও রয়েছেন। সৌদি আরবের রিয়াদ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ (চার্টার্ড) ফ্লাইটে তারা দেশে ফেরেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত পৌনে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওইসব বাংলাদেশি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দুই দেশের সরকারের করোনা সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ভ্রমণ করায় ওইসব বাংলাদেশির কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি বলেও জানান তিনি।

জানা যায়, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারি শুরু হওয়ায় বিমান চলাচল বন্ধ থাকায় সৌদি আরবে আটকা পড়েন এসব বাংলাদেশি। দুই দেশের সরকারের সহযোগিতায় তারা দেশে ফিরলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ