বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কোরবানির আগে আবারও মসলার বাজার চড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোরবানির ঈদের কয়েক দিন বাকি থাকতে ঢাকার বাজারে কিছু মসলার সঙ্গে পেয়াজ ও আদার দাম বেড়েছে। গতকাল রাজধানীর বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, মসলার মধ্যে দারুচিনি, লবঙ্গ, শুকনা মরিচ ও হলুদের দাম বেড়েছে। তবে জিরা, রসুন, এলাচের দাম কিছুটা কমেছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

মানিকনগরের বাসিন্ধা রবিউল ইসলাম একটি সংবাদমাধ্যমকে বলেন, বাজারে তো সব কিছুরই দাম চড়া। আর সব সময়ই গরম মসলার দাম পাইকারি বাজারের চেয়ে অনেক বেশি নেওয়া হয়।

খুচরা বিক্রেতারা জানান, পেয়াজের দাম কেজিতে পাঁচ টাকার মত বেড়েছে। দেশি পেয়াজ ৫০ টাকার কমে বিক্রি হচ্ছে না। ভারতীয় পেয়াজ ৩০ থেকে ৩৫ টাকা বিক্রি হচ্ছে।

আদার দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। গত সপ্তাহে আমদানি করা আদা ১৪০ টাকা বিক্রি হলেও তা এখন ১৬০ টাকা বিক্রি হচ্ছে। আর দেশি আদা ১৪০ থেকে ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

গরম মসলা দারুচিনি ও লবঙ্গ কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। খুচরা বাজারে দারুচিনি ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে, তা গত সপ্তাহে ৪০০ থেকে ৫০০ টাকা বিক্রি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

লবঙ্গের দাম কেজিতে বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। লবঙ্গ বিক্রি হচ্ছে ৮০০ টাকা থেকে এক হাজার টাকার মধ্যে। গত সপ্তাহে বিক্রি হয়েছে ৭০০ থেকে এক হাজার টাকা।

গত সপ্তাহের তুলনায় শুকনা মরিচ ও হলুদের কেজিতে ২০ টাকা থেকে ৩০ টাকা বেড়েছে। খুচরা বাজারে দেশি মরিচের কেজি ২২০ থেকে ২৬০ টাকা ও আমদানি মরিচের কেজি ২৬০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

তবে কমেছে জিরা ও রসুনের দাম। জিরা কেজিতে ৩০ থেকে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা। রসুন কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে ৯০ থেকে ১৩০ টাকা বিক্রি হচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ