বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাকিবের মা করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের মা শিরিন রেজা (৫০) করোনায় আক্রান্ত। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, সম্প্রতি জ্বরসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দেয় শিরিন রেজার। তাই গত ২ দিন আগে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পাঠানো হয়। বৃহস্পতিবার সেই পরীক্ষার রিপোর্ট আসলে জানা যায় তিনি কোভিড-১৯ আক্রান্ত।

এর আগে গত ১৯ জুলাই করোনা ভাইরাস আক্রান্ত হন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা।

জানা যায়, সাকিবের মা-বাবা দুজনেই বর্তমানে সুস্থ আছেন এবং মাগুরা শহরের সাহাপাড়ার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তারা দু’জনই ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে প্রায় ৪ মাস ধরে স্ত্রী-সন্তানসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানেই সাকিব-শিশির দম্পতির দ্বিতীয় সন্তানের জন্ম হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ