বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বাংলাদশেকে করোনা শনাক্তের কিট দিলো ব্রাজিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশকে করোনা শনাক্তের তিন হাজার কিট দিয়েছে ব্রাজিল। দুই দেশের সহযোগিতার অংশ হিসেবে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই কিট হস্তান্তর অনুষ্ঠান হয়।

এ সময় বাংলাদেশের কাছে ব্রাজিলিয়ান সহযোগিতা সংস্থা এবিসির মাধ্যমে রিয়েল টাইম কোভিড ১৯ শনাক্তকরণ কিট (পিসিআর রিগেন) হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খলিলুর রহমান এবং মহাপরিচালক (আমেরিকা উইং) ফেরদৌসি শাহরিয়ার ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোআও তাবাজারা ডি অলিভিয়র জুনিয়রের কাছ থেকে কিটগুলো গ্রহণ করেন।

কিট সংগ্রহে সহায়তার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশ প্রতিনিধি রিচার্ড রাগান ও তার দলের প্রতি কৃতজ্ঞতা জানান ব্রাজিলের রাষ্ট্রদূত।

উল্লেখ্য, এর আগে ২০১৮ ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউএনএইচসিআরের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে ম্যালেরিয়া শনাক্তকরণ কিট পাঠিয়েছিল। মূলত সেসব কিট বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ