শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সামাজিক ও ধর্মীয় বাস্তবতায় সিদ্ধান্ত নিতে হবে: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ যাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনের মধ্য দিয়ে করোনা সংক্রমণ রোধে কাজ করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বনানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রধান কার্যালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়ক-মহাসড়কে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ঈদ ধর্মীয় উৎসব হওয়ায় সামাজিক ও ধর্মীয় বাস্তবতা মাথায় রেখে সবাইকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি ঈদ যাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনের মধ্য দিয়ে করোনা সংক্রমণ রোধে সবাইকে কাজ করতে হবে। বিশেষ করে বিআরটিএ, আইন প্রয়োগকারী সংস্থা, মালিক-শ্রমিক প্রতিনিধি, টার্মিনাল প্রতিনিধি, সিটি কর্পোরেশনসহ পরিবহন সংশ্লিষ্ট সবাইকে যাত্রীদের স্বাস্থ্যবিধি প্রতিপালনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহনে কোরবানির পশু পরিবহন বন্ধ করতে হবে। ঈদের তিন দিন আগে থেকে সকল পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিতে হবে। শুধু জরুরি সার্ভিস ও অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন চলাচল অব্যাহত থাকবে।

যাত্রাপথে জ্বালানি সংগ্রহ ও জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি থামানো যাবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সড়ক ও মহাসড়কের ওপর এবং আশপাশে কোনোভাবেই কোরবানির পশুরহাট বসানো যাবে না। বিআরটিএর মোবাইল কোর্ট সার্বক্ষণিক এসব মনিটর করবে। প্রতিটি ট্রিপ শেষে গাড়ির ভেতর ও বাইর জীবাণুমুক্ত করতে হবে।

তারপরও যেসব পরিবহন, মালিক-সমিতি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে এবং জনস্বার্থ পরিপন্থি কাজ করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ