বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

শিক্ষকদের জন্য বেফাকের অনুদান প্রদান শুরু: বরাদ্দ ৫ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক- নিজেদের অধীনস্থ গ্রামীন জনপদের শিক্ষকদের অনুদান বিতরণ শুরু করেছে।

এক কালীন এই অনুদান বিতরণ গত ১৪ জুলাই শুরু হয়েছে। আগামী ২৫ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে। অনুদান বরাদ্দ করা হয়েছে ৫ কোটি টাকা।

ঢাকা জেলা ও জেলা শহরের মাদরাসাগুলো ছাড়া দেশের প্রায় সাড়ে চার হাজার প্রতিষ্ঠানকে এ অনুদান প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে।

বেফাকের মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, প্রথমে দেশের চারটি বিভাগ দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে। রয়েছে রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগ। এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগ দিয়ে অনুদান প্রদান শেষ করা হবে বলে জানান তিনি।

জানা গেছে, দাওরা পর্যন্ত মাদরাসায় ১৮ হাজার টাকা ও এর নিচের জামাত বিশিষ্ট মাদরাসায় ১৫ হাজার টাকা ও সর্বনিম্ম ৬ হাজার টাকা পর্যন্ত তারা অনুদান দিচ্ছেন। মোট অনুদানের জন্য বেফাকের নিজস্ব ফান্ডের ৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

এদিকে অনুদান পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন গ্রামাঞ্চলের মাদরাসা মুহতামিম ও সাধারণ শিক্ষকগণ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ