বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

গাজীপুরে ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ফোম তৈরির একটি কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের অরবিট পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মাওনা স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল ও স্থানীয়রা জানান, সাইটালিয়া গ্রামের অরবিট পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে ফোম তৈরির একটি কারখানার গুদামে গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। টিনশেডের তৈরি ওই কারখানার ওপর দিয়ে কুণ্ডলী আকারে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। আগুন মুহূর্তেই পুরো গুদামে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুর ও মাওনা স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। আগুনে তৈরি ফোমসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ