শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

‘করোনা পরিস্থিতিতে সরকারের কাছে বন্যাদুর্গতরা চরম উপেক্ষিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, করোনা মহামারি মোকাবেলায় নাকাল সরকারের কাছে এখন বন্যাদুর্গতরা চরম উপেক্ষিত। ফলে বন্যার্তদের মাঝে ত্রাণ তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। বন্যা পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় একেবারে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনের তৎপরতা এখনও নিতান্তই অপ্রতুল ও প্রচারসর্বস্ব।

রোববার এক বিবৃতিতে মুফতী ফয়জুল করীম জরুরি ভিত্তিতে বন্যাকবলিত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা পরিচালনা করে ক্ষতিগ্রস্ত মানুষকে বাঁচানোর দাবি জানিয়েছেন।

মুফতী ফয়জুল করীম বলেন, করোনা দুর্যোগের মধ্যে বানভাসি লাখ লাখ পরিবারের দুর্ভোগ ও দুর্গতি চরমে উঠেছে। খাদ্যহীন ও আশ্রয়হীন কোটি মানুষের দুর্দশা মারাত্মক আকার ধারণ করেছে। বন্যায় সহায়-সম্পদ হারিয়ে বানভাসিদের মধ্যে নিদারুণ হাহাকার দেখা দিয়েছে। মহামারি মোকাবিলায় নাকাল সরকারের কাছে বন্যা দুর্গত কোটি মানুষ উপেক্ষিত থেকে যাচ্ছে।

তিনি বলেন, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, শরিয়তপুরসহ অধিকাংশ বন্যা দুর্গত জেলায় ৮০ থেকে ৯০ শতাংশ মানুষের কাছে খাদ্য, ত্রাণ সামগ্রী, নগদ অর্থ প্রভৃতি কিছুই পৗঁছেনি। লক্ষ লক্ষ পরিবার অর্ধাহারে-অনাহারে দিন পার করছ। বন্যায় ফসলহানির কারণে আগামী দিনগুলো তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। এমতবাস্থায় সরকারের ত্রাণ তৎপরতার পাশাপাশি সংগঠনের নেতাকর্মীসহ দেশের বিত্তবান ও সাহায্য সংস্থাকেও এগিয়ে আসতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ