বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সাহেদকে নিয়ে ডিবির অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিজেন্টের চেয়ারম্যান সাহেদকে নিয়ে অভিযানে গিয়ে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র ও মাদক আইনে আরো ২টি মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সাহেদকে নিয়ে শনিবার মধ্যরাতে উত্তরায় অভিযানে যায় ডিবি পুলিশ। এসময় সাহেদের ব্যক্তিগত গাড়ি থেকে এক রাউন্ড গুলিসহ একটি অস্ত্র, ১০ বোতল ফেনসিডিল, ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে, তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়।

গত বুধবার সাতক্ষীরা থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতে হাজির করে সাহেদকে ১০ দিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা প্রতারণার অভিযোগে ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব।

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গত বুধবার ভোরে সাহেদকে গ্রেপ্তার করে র‍্যাব। ওই বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাহেদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করে র‍্যাব। রিজেন্টের জাল-জালিয়াতি অভিযোগের তদন্ত করছে ডিবি।

র‍্যাব জানায়, বুধবার ভোর পাঁচটার পর সাতক্ষীরার দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গবতী খালের সামনে থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়। সকাল নয়টায় হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসার পর তাকে নিয়ে উত্তরায় অভিযান চালায় র‍্যাব।

টিভি টক শোর নিয়মিত আলোচক ও প্রভাবশালীদের সঙ্গে অসংখ্য সেলফি ও ছবি তুলে নিজেকে জাহির করতেন সাহেদ। কিন্তু কোভিড চিকিৎসার নামে প্রতারণা করে শেষ পর্যন্ত ধরা খান তিনি।

জানা যায়, করোনার ছয় হাজার ভুয়া প্রতিবেদন দিয়েছে এই হাসপাতাল। হাসপাতালের লাইসেন্সও নবায়ন করেনি। সাহেদকে এক নম্বর আসামি করে মামলা করে র‍্যাব। তারপরই তাকে খুঁজতে সারা দেশে তৎপরতা শুরু করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ