বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের তৃতীয় পর্যায় অনুষ্ঠিত  শায়েখে চরমোনাইয়ের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের নির্দেশ চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের

শান্তি প্রচেষ্টা সংঘের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমাজের চলমান অব্যবস্থা ও অসাম্যের ফলে জনজীবনে সৃষ্ট বিশৃঙ্খলার অবসানে উদ্যোগী হয়েছে আলেম সমাজ। ‘আসুন, শান্তির জন্য চেষ্টা করি’—এ আহ্বানে যাত্রা শুরু করেছে সামাজিক সংগঠন ‘শান্তি প্রচেষ্টা সংঘ’।

স্থানীয় মসজিদ ও মাদ্রাসাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে কাজ করবেন মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম ও শিক্ষার্থীরা। সবার অংশগ্রহণে সামজিক কমিটি গঠনের মাধ্যমে সারাদেশে কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি। এর মাধ্যমে সবার অংশগ্রহণে একটি কল্যাণকামী সমাজ গঠনই সংগঠনটির লক্ষ্য।

শনিবার ( ১৮ জুলাই) সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে উল্লেখ করা হয়, মসজিদ ও মাদরাসাভিত্তিক এ সংগঠনের কাজের ৬ দফা ঘোষণা করেছেন সংগঠনের আমির মুফতি আজহারুল ইসলাম।

এর মধ্যে রয়েছে— যৌতুক মুক্ত সমাজ বিনির্মাণ, মাদক নিরোধ কার্যক্রম, নিরাপদ খাদ্য ও আবাসযোগ্য পরিবেশ নিশ্চিতকরণ, পারিবারিক সমস্যা সমাধানে প্রচেষ্টা, অবৈধ সম্পদ অর্জন নিরুৎসাহিতকরণ ও অল্লাহ, কুরআন, রাসুল সা., সুন্নাহ ও সাহাবা সম্পর্কে মতভেদ সৃষ্টি না করে সামাজিক ঐক্য গঠন।

সমাজের এসব কল্যাণকর্মে সবার অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ‘শান্তি প্রচেষ্টা সংঘের আমির মুফতি আজহারুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ