শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত ‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস

শিক্ষাখাতেও প্রতারণা করেছেন সাহেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমের বিরুদ্ধে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সেক্টরে প্রতারণার অনেক তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এমনকি শিক্ষা খাতেও তার প্রতারণার বিষয়ে তদন্তে জানতে পেরেছে ডিবি পুলিশ।

আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন ডিএমপি মিডিয়া সেন্টারে এসব কথা জানিয়েছেন।

রিমান্ডে থাকা সাহেদের মামলার অগ্রগতি সম্পর্কে তিনি জানান, সাহেদ করিমের বিরুদ্ধে স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সেক্টরে প্রতারণার অনেক তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষ করে শিক্ষা খাতেও তার প্রতারণার বিষয় তদন্তে পাওয়া গেছে।

তিনি জানান, সাহেদ ফেসবুকে ভুয়া কোম্পানির নামে পেজ খুলেও প্রতারণা করেছেন। সাহেদ ফেসবুকে আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরি নামের পেজ খুলে এই করোনাকালীন সময়ে পিপিই, মাস্ক ও ডেথ বডি ক্যারিয়ার ব্যাগ সাপ্লাই দিয়েছেন।

ডিবির এই কর্মকর্তা আরো জানান, স্বাস্থ্যখাতে সাহেদ প্রায় ৫০ হাজার পিপিই, ১ লাখ মাস্ক ও ২০ হাজার বডি ক্যারিয়ার ব্যাগ সাপ্লাই দিয়েছেন। প্রকৃত পক্ষে আলবার্ট গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরি নামের কোনো গার্মেন্টসের অস্তিত্ব পাওয়া যায়নি। তিনি সাব কনট্রাক্টে ছোট গার্মেন্টস ও ফ্যাক্টরি থেকে নিম্নমানের কাপড় দিয়ে এসব সুরক্ষা সামগ্রী তৈরি করিয়েছিল।

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সাহেদের প্রতারণার সংশ্লিষ্ট যেসব অনিয়ম পাওয়া গেছে তা আইনানুযায়ী মন্ত্রণালয় ও অধিদপ্তরকে জানানো হবে।

উল্লেখ্য, করোনা টেস্টের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ ১০ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ