বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের তৃতীয় পর্যায় অনুষ্ঠিত  শায়েখে চরমোনাইয়ের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের নির্দেশ চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের

কুরবানীর পশুর চামড়ার ন্যায্যমূল্য দিতে হবে: ইত্তেফাক মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর সাইনবোর্ডের উলামা নগর মাদরাসা মিলনায়তনে ‘কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্যের দাবিতে’ শনিবার (১৮ জুলাই) বিকেলে ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইত্তেফাক মহাসচিব বলেন, দেশের সব দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। কিছু দ্রব্যের মূল্য বৃদ্ধি পেতে পেতে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। কিন্তু গরিবের হক কুরবানির পশুর চামড়ার মূল্য হ্রাস পেতে পেতে আজ তা শূন্যের কোঠায়। গরিবের খাদ্য দেশের স্বার্থবিরোধী একটি চক্র আজ সক্রিয়। সময় এসেছে তাদের লাগাম টেনে ধরা। সরকারকে সর্বশক্তি প্রয়োগ করে এ চক্রজাল ভেঙ্গে দিয়ে গরিবের হক কুরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য প্রদানের নিশ্চয়তা প্রদান করতে হবে।

ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান কাসেমী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ এর মহাসচিব, আল্লামা শাহ আহমদ শফী -এর খলিফা ও ঢাকার গাউছিয়া জামে মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন এর নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী। আরো বক্তব্য রাখেন রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা এনামুল হক মুসা।

জামিয়া রাহমানিয়া দারুল ইসলাম কাজলা এর মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি ওযায়ের আমীন,বাংলাদেশ ওয়ায়েজীন পরিষদ এর চেয়ারম্যান মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, কওমী নিউজ সম্পাদক আ.ক.ম আশরাফুল হক, মাওলানা ইমদাদুল হক আড়াইহাজারী রহ.এর সাহেবজাদা মাওলানা কবির আহমদ আড়াইহাজারী, সবার খবর সম্পাদক মুফতি আবদুল গাফফার, আলকমার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ইউসুফ হোসাইন, ঢাকার পলাশপুর জামে মসজিদের খতিব মুফতি হাফিজ আহমদ আমিনী, উলামা নগর মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা সানাউল্লাহ আমিনী, ছনটেক মহিলা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ ইদ্রিস ও মাওলানা মাসুম হোসাইনী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ