বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের তৃতীয় পর্যায় অনুষ্ঠিত  শায়েখে চরমোনাইয়ের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের নির্দেশ চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের

সাহেদের স্বাক্ষরিত ৪৮টি চেকসহ রিজেন্টের এমডির ভায়রা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আশুলিয়া থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের মুহা. সাহেদ ওরফে সাহেদ করিম স্বাক্ষরিত ৪৮টি চেক বইয়ের পাতা ও বেশকিছু অফিশিয়াল সিল উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আশুলিয়া-কাশিমপুর সড়কে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে র‌্যাব-১ এর একটি দল।

এ সময় ওই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দীন জালালীকেও তার ব্যবহৃত প্রাইভেটকার ও চালকসহ গ্রেপ্তার করা হয়। প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ২ হাজার ১২০ পিস ইয়াবাসহ ১০ বোতল ফেনসিডিল।

‌র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচাল লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, রিজেন্ট প্রতারণা কাণ্ডে অনুসন্ধানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয় আশুলিয়ার নরসিংহপুর এলাকায়। র‌্যাব-১ এর একটি দল নরসিংহপুর এলাকায় আশুলিয়া-কাশিমপুর সড়কে অভিযান চালিয়ে গিয়াস উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

দেশজুড়ে বহুল আলোচিত রিজেন্টের ‘মহাপ্রতারণা’ কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে পুলিশের হেফাজতে আছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মুহা. সাহেদ ওরফে সাহেদ করিম ও ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ।

গ্রেপ্তার হওয়া গিয়াস উদ্দীন জালালী (৬১) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রুপসাদী গ্রামের মৃত ফকির সুলতান জালালীর ছেলে ও রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা এবং প্রাইভেটকার চালক মাহমুদুল হাসান (৪০) শরিয়তপুর জেলার জাজিরা থানার ছোট কৃষ্টনগরের ফয়জুল মাতবরের ছেলে।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের সিল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ এভিনিও শাখার ৪৮টি চেক বইয়ের পাতা ও রিদম ট্রেডিংয়ের নামে ডাচ বাংলা ব্যাংক প্রগতি স্মরনী শাখার একটি চেক বই পাওয়া যায়। এ ছাড়া তার ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে ১০ বোতল ফেন্সিডিল ও ২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ