শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য খাতে শুদ্ধি অভিযান তৃণমূলে ছড়িয়ে যাবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনিয়ম-দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্য খাতে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, তা পর্যায়ক্রমে অন্যান্য খাত ও তৃণমূলেও ছড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারবন্দি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন।

সেতুমন্ত্রী বলেন, অনিয়ম-দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্য খাতে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। এই অভিযান চলবে অনিয়মের আবর্তে থাকা অন্যান্য খাতেও। এরপর পর্যায়ক্রমে তা তৃণমূলেও ছড়িয়ে যাবে। রাজনৈতিক পরিচয় দিয়ে কেউই অনিয়ম-দুর্নীতি লুকিয়ে রাখতে পারবে না। সবাইকেই জবাবদিহি করতে হবে। কেউ এর ঊর্ধ্বে নয়।

শেখ হাসিনা দেশের জনগণের মনের ভাষা বোঝেন মন্তব্য করে তিনি আরও বলেন, কেউই অপরাধ করে রেহাই পাবেন না। প্রধানমন্ত্রীর কাছে কোনো অপরাধীরই ছাড় নেই। তাই সবাই নিজ নিজ বিবেকের কাছে পরিশুদ্ধ থাকুন। কেউই গরীব-অসহায়দের হক নষ্ট করবেন না। বরং দুঃসময়ে তাদের পাশে দাঁড়ান। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ