শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন সাহেদ: ডিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ‘কোভিড-১৯ পরীক্ষার ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা এবং রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার’ কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মুহা. আব্দুল বাতেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।

বাতেন বলেন, রিজেন্ট হাসপাতাল থেকে করোনা পরীক্ষার যেসব রিপোর্ট দেয়া হয়েছে। তার বেশিরভাগই ভুয়া ছিল। রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষার জন্য কিছু যন্ত্রপাতি রাখলেও ওই যন্ত্রপাতি দিয়ে করোনার কোনো টেস্ট করা হতো না। সেগুলো শুধুমাত্র হাসপাতালে শো-করে রেখেছিল। তবে র্যাবের অভিযান পরিচালনার আগেই সাহেদ ওই সব যন্ত্র অন্য জায়গাতে সরিয়ে ফেলে বলেও স্বীকার করেছে সাহেদ।

অতিরিক্ত কমিশনার মুহা. আব্দুল বাতেন বলেন, আমরা তার ওইসব যন্ত্রপাতি উদ্ধারের চেষ্টা করছি। যদি প্রয়োজন হয় তবে সাহেদকে নিয়ে অভিযান পরিচালনা করা হবে। সাহেদকে রিমান্ডে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সাহেদের প্রতারণার শিকার হয়েছেন যারা, এমন কোনো ভুক্তোভোগী অভিযোগ করতে চাইলে ডিবি পুলিশ তাদের অভিযোগ নেবে। আমরা ভুক্তভোগীদের আইনি সহায়তাও দেবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ