বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নিজের হাতে লাগানো গাছের মরিচ খেয়েও শান্তি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজের হাতে লাগানো গাছের একটি মরিচ খেয়েও শান্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গাছ মন ভালো রাখবে আবার স্বচ্ছলতাও আনবে। মুজিববর্ষে সারাদেশে এক কোটি চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

আজ বৃহস্পতিবার গণভবন প্রাঙ্গনে গাছের চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, যার যতটুকু জায়গা আছে বা যেখানে ফাঁকা জমি আছে সেখানে লাছ লাগান। সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা সবাইকে অন্তত একটি ফলদ, একটি বনজ ও একটি ভেষজ গাছের চারা রোপন করতে বলেন।

শহরে বসবাসকারীদের ছাদে বাগান করতে বা টবে গাছ লাগাতে পরামর্শ দেন শেখ হাসিনা। পরিবেশ সুরক্ষার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ব-দ্বীপ অঞ্চল। গাছ লাগিয়ে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদ দেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ