বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ঢাকাবাসীর জন্য ‘ডিজিটাল হাট’ চালু হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে ঢাকাবাসীর জন্য কোরবানির পশু কেনাবেচার ‘ডিজিটাল হাট’ চালু হতে যাচ্ছে। ভার্চুয়াল এই হাটে শুধু পশু কেনা যাবে তা নয়; মিলবে বাসায় পরিবহন ও কসাই সেবাও। সেবা নিতে অনলাইন বুকিং ও সেবামূল্য পরিশোধের ব্যবস্থাও থাকছে এই হাটে।

আজ শনিবার দুপুরে ভার্চুয়াল এ হাট অনলাইনে উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে এই হাট পরিচালনা করবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। হাট বাস্তবায়নে সঙ্গী হয়েছে আইসিটি বিভাগ এবং বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন।

ভার্চুয়াল এই হাটে একশপ, পল্লী সঞ্চয় ও বেঙ্গল মিট’র পক্ষ থেকে বিক্রেতা হিসাবে গরু, ছাগলের উচ্চতা ও মূল্যসহ ছবি পোস্ট করা হয়েছে। যে পশুটি ভিজিটর বেশি দেখছেন সেটি থাকছে হাটের প্রথম সারিতে। এতে আছে এলাকাভিত্তিক হাটও। সূত্রমতে, ঢাকার ৫টি এলাকার হাট যুক্ত হচ্ছে এই ভার্চুয়াল প্লাটফর্মে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ