বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

সাধারণ দান-সদকা কোরবানির বিকল্প নয়: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, কোরবানি হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সাধারণ দান-সদকা কোরবানির বিকল্প নয়। যারা করোনাসহ বিভিন্ন সমস্যার কথা বলে ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল কোরবানিকে নিরুৎসাহিত করতে চায় তাদের ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে। যাদের উপর কোরবানি ওয়াজিব তাদেরকে আসন্ন ঈদুল আযহায় যথাযথভাবে পশু কুরবানী দিতে হবে।

শুক্রবার বিকেলে খেলাফত মজলিস বৃহত্তর খুলনা জোনের বিভিন্ন শাখার শূরা সদস্যদের এক ভার্চুয়াল তরবিয়তী মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতির মহামারিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থ আজ বিপর্যস্ত। সরকার ও সরকার দলীয় লোকজন ভয়াবহ দুর্নীতিতে ব্যর্থ। রিজেন্ট হাসপাতালে করোনা সনদ জালিয়াতি তার সর্বশেষ প্রমান। রিজেন্ট হাসপাতালে করোনা সনদ জালিয়াতির কারণে সারা বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হয়েছে। ইটালীতে বাংলাদেশীদের ঢুকতে দেয়া হচ্ছে না। এহেন জালিয়াতি ও দুর্নীতির সাথে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে।

খেলাফত মজলিস বৃহত্তর খুলনা জোনের শাখাসমূহের শূরা সদস্যদের নিয়ে জোন পরিচালক মাওলানা এ কে এম আইউব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল তরবিয়তী মজলিস সঞ্চালনা করেন খুলনা জোনের জোনের সহকারী পরিচালক ডাঃ আবদুর রাজ্জাক।

এতে আলোচনা পেশ করেন সংগঠনের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মোঃ আবদুল জলিল প্রমুখ। এতে খুলনা মহানগরী, খুলনা জেলা, বাগেরহাট, গোপালগঞ্জ, নড়াইল জেলার শাখার শূরা সদস্যগণ ডেলিগেট হিসেবে অংশগ্রহন করেন।

বৈঠকের শেষে সম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য ও করোনা ভাইরাসের আক্রমন থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য দোয়া মুনাজাত করা হয়। দোয়া-মুনাজাত পরিচালনা করেন আমিরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহম্মদ ইসহাক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ