বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

দেশে একদিনে মৃত্যু ৪১, শনাক্ত ৩৩৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫ হাজার ৬৩২ টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩৬০ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৮ জনে।

আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। এর মধ্যে ৩ হাজার ৭০৬ জন সহ মোট সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৫৪৪ জন।

চব্বিশ ঘণ্টার হিসেবে দেশে করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.৪৯ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৪৮.১৭ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

চব্বিশ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের ২৯ জন পুরুষ, ১২ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন; ছয়জন খুলনা বিভাগের, তিনজন রংপুর বিভাগের, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুজন করে।

বয়স বিশ্লেষণে দেখা যাচ্ছে, চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করা সর্বোচ্চ ১২ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, নয়জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, তিনজনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, দুজন করে মৃত্যু হয়েছে ৩১-৪০ ও ৮১-৯০ বছর বয়সীদের এবং একজন করে মৃত্যু হয়েছে ০-১০ ও ১১-২০ বছর বয়সীদের।

গত একদিনে আইসোলেশনে নেওয়া হয়েছে ৪৭৯ জনকে, ছাড় পেয়েছেন ৬৬৮ জন; বর্তমানে আইসোলেশনে আছে ১৭ হাজার ৬৮ জন।

এই সময়ে কোয়ারেন্টাইনে আনা হয়েছে ২ হাজার ২৮২ জনকে, ছাড় পেয়েছেন ২ হাজার ১৭৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৩ হাজার ১০৬ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ