বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু মাওলানা ড. আনযার হুসাইন মিয়া রহ.: বর্ণাঢ্য খেদমতে সমৃদ্ধ জীবন ১০ কোটি ৮২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

‘জনকল্যাণমূলক কর্মসূচি দিয়ে মানুষের পাশে থাকবো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নতুন দায়িত্ব পাওয়া সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু জনকল্যাণমূলক কর্মসূচি দিয়ে দেশের মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আজ বুধবার তিনি এ দায়িত্ব পাওয়ার পর বিকেলে এক ভিডিও বার্তায় এ প্রত্যাশার কথা বলেন।

তাকে এই দায়িত্ব দেয়ার জন্য তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি ১৪ দলের সাবেক মুখপাত্র মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনা করেন এবং তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণের চেষ্টা করবেন বলেও জানান।

তিনি বলেন, আমি সবসময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে নানা আন্দোলন সংগ্রামে ছিলাম, শরিক দলগুলোর সঙ্গেও ছিলাম। আজ নেত্রী ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিলেন, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

আমু বলেন, এর আগে ১৪ দলের দায়িত্বে ছিলেন জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ১৪ দলকে পরিচালিত করছিলেন। নানা কর্মসূচি দিয়ে সবসময় ১৪ দলকে সক্রিয় রেখেছিলেন। আজ তিনি নেই। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার মৃত্যুতে ১৪ দলের যে ক্ষতি হয়েছে তা পূরণের চেষ্টা করবো।

তিনি আরও বলেন, আওয়ামী সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শরিক দলগুলোর সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে প্রাসঙ্গিক কর্মসূচি দেবো। এখন আমাদের দেশে করোনার প্রাদুর্ভাব চলছে সেখানেও জনকল্যাণকর কর্মসূচি দিয়ে মানুষের পাশে থাকবো। এসব বিষয় নিয়ে আমি পরে ১৪ দলের শরিকদের সঙ্গে কথা বলবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ