মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০ মাঘ ১৪৩২ ।। ১৫ শাবান ১৪৪৭

শিরোনাম :
আগের চেয়ে চাঁদা বেড়েছে, পাথরের ন্যায্যমূল্য পাচ্ছে না শ্রমিকরা :হাসনাত আব্দুল্লাহ ভালো নেতা ও নীতি ছাড়া জাতির মুক্তি নাই: পীর সাহেব চরমোনাই  কানাইঘাট-জকিগঞ্জকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব: মুফতি আবুল হাসান সিলেট-৩ আসনকে আধুনিক ও জুলুমমুক্ত জনপদ হিসেবে গড়ব: মাওলানা রাজু বিশ্ব মুসলিমকে শবে বরাতের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার সাগরে ভাসমান গুদাম বানিয়ে রমজানের পণ্যে মূল্যবৃদ্ধির চেষ্টা, দুদকের অভিযান পুরোনো ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান পদ্মায় গোসলে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার এপস্টেইন ফাইলে পশ্চিমা সভ্যতার বীভৎস চেহারা দেখে ফেললাম বেসরকারি মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে এবার লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে একজন যাত্রী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চলছে। রোববার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, মিরাজ-৬ নামের একটি লঞ্চ যাত্রীবাহী একটি নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকায় থাকা ছয় যাত্রীর মধ্যে পাঁচজন সাঁতারে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হন। নিখোঁজ ওই যাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে পাঠানো হয়েছে। তারা নিখোঁজ যাত্রীর সন্ধানে কাজ করছেন।

এর আগে গত ২৯ জুন বুড়িগঙ্গায় ময়ূর-২ নামে একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে একটি লঞ্চ ডুবে যায়। সেই ঘটনায় ৩৬ জন মারা যায়।

Image may contain: 1 person

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ