শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

লকডাউন শিথিল করছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান করোনা সংকটে জারি করা লকডাউন শিথিল করতে যাচ্ছে সৌদি আরব। শহরগুলিতে এবং দেশের অঞ্চলগুলিতে পুনরায় চলাচলের অনুমতি দিচ্ছে সৌদি সরকার।

আজ মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরব নিউজ এই তথ্য প্রকাশ করেছে।

নতুন এই শিথিলতার আওতায় চলমান লকডাউনে এখন থেকে প্রতিদিন বিকেল ৩টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত শিথিল থাকবে। অর্থাৎ এই সময়টুকু মানুষ কারফিউর আওতামুক্ত থাকবেন। তবে মক্কা নগরীতে ২৪ ঘণ্টা লকডাউন চলমান থাকবে বলে জানা গেছে।

এর আগে ২১ জুন দেশটিতে সীমিত আকারে প্রথম দফায় কারফিউ তুলে দেয়া হয়েছিলো। যেখানে মক্কার মুসল্লিদের মসজিদে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়।

এদিকে লকডাউন শিথিল করার সাথে সাথে কিছু নিয়ম বেঁধে দিয়েছে সৌদি সরকার। এগুলোর মধ্যে আছে সামাজিক দূরত্ব মেনে চলা, একসাথে ৫০ জন লোকের জমায়েত নিষিদ্ধ থাকবে, স্বাস্থ্য-নীতি পালন করা।

এছাড়া খুব শিগগীর অভ্যন্তরীণ ফ্লাইট চালু এবং দেশের মধ্যে ভ্রমণের ব্যাপারেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৭৯৫ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ৬৬৬ জন মানুষ। আর প্রাণহানি হয়েছে ৩৯৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ