শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিল খাসোগির ছেলেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংবাদিক জামাল খাসোগীর হত্যাকারীদের ক্ষমা করে দেয়ার কথা জানিয়েছেন তার ছেলে সালাহ। আজ শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে সৌদির কনস্যুলেট পরিদর্শন করতে গিয়ে একথা জানিয়েছিলেন খাসোগির পরিবার।

এক টুইট বার্তায় সালাহ জানান, পবিত্র রমজান মাসের এই রজনীতে আমরা আল্লাহর কথা স্মরণ করি। আল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি ক্ষমা করে দেয় এবং পুনর্মিলন করে, তার তিনি আল্লাহর পক্ষ থেকে পুরষ্কার প্রাপ্ত হবেন।

সালাহ আরও জানিয়েছেন, আল্লাহর কথা স্মরণ করেই আমরা শহীদ জামাল খাসোগির ছেলেরা ঘোষণা করছি, আল্লাহর পুরষ্কার প্রাপ্তির আশায় আমরা আমাদের বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছি।

সালাহ সৌদি আরবেই থাকেন। তার কাছ থেকে আসা ক্ষমার এই ঘোষণার আইনগত পরিণতি কী হবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। সাংবাদিক জামাল খাসোগি একসময় সৌদির রাজপরিবারের ঘনিষ্ঠ ছিলেন। পরে তিনি সৌদির রাজপরিবারের কড়া সমালোচক হয়ে ওঠেন।

২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদির কনস্যুলেটের ভেতরে জামাল খাসোগিকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার পর তার লাশ কেটে টুকরো টুকরো করে গায়েব করে দেয়া হয়।

গত বছরের ডিসেম্বরে দেশটির সরকারি আইনজীবী জানান, ১১ আসামির মধ্যে ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তিনজনকে দেয়া হয়েছে ২৪ বছরের কারাদণ্ড। আর বাকিরা খালাস পেয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ