বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার

ব্রিটেনে মুসলিম তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেনের ব্ল্যাকবার্নে গুলি করে মুসলিম তরুণীকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে ওই তরুণীকে হত্যা করা হয়।

গতকাল সোমবার পুলিশ ৩৩, ৩৬ ও ৩৯ বছর বয়সী ওই তিন ব্যক্তিকে আটক করে।

ল্যাংকাশায়ার পুলিশ জানিয়েছে, আটককৃতদের পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে। এছাড়া আমরা ওই এলাকার সিসিটিভি পরীক্ষা ছাড়াও হত্যাকাণ্ডের রহস্য উদ্ধারে আরো কয়েকটি বিষয় নিয়ে কাজ করছি। প্রত্যক্ষদর্শী গুরুত্বপূর্ণ কয়েকজনের সাথে আমরা ওই বিষয়ে কথাও বলেছি।

ব্ল্যাকবার্ন এলাকায় শপিং সেন্টারের বাইরে রোববার বেলা তিনটার দিকে গুলিবিদ্ধ হয়ে আয়া হাশেম (১৯) নামে ওই তরুণী নিহত হন। লেবানিজ বংশোদ্ভূত ওই তরুণী স্থানীয় সালফোর্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের আইনের ছাত্রী ছিলেন। স্থানীয় লিডল সুপার মার্কেটের বাইরে একটি গাড়ি থেকে তাকে গুলি করা হয়। তিনি তখন পরিবারের সদস্যদের সাথে শপিংয়ে এসেছিলেন।

পুলিশের ধারণা, ওয়েলিংটন রোডে যে গাড়ি থেকে তাকে গুলি করা হয়েছে তা একটি টয়োটা অ্যাভেনসিস গাড়ি। গাড়িটি পরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, গাড়ির জানালা থেকে বন্দুক বের করে গুলি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ও প্যারামেডিকেল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গুলিবিদ্ধ আয়াকে হাসপাতালে নেয়া হলেও তার মৃত্যু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ