বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার

আল্লামা সাঈদ আহমাদ পালনপুরীর ইন্তেকালে রাবে হাসানী নদভীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হানীফ রাইয়ান
নদওয়া থেকে>

দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদীস আল্লামা মুফতী সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নদওয়াতুল উলামা লাক্ষ্মৌর মহাপরিচালক আল্লামা রাবে হাসানী নদভী৷

আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি শোক প্রকাশ করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেছেন তিনি।

মুসলিম পার্সোনাল ল' বোর্ডের চেয়ারম্যান আল্লামা রাবে হাসানী নদভী বলেন, আল্লাহ তায়ালা তার নেক আমল ও হাদীসের খেদমতসমূহকে কবুল করুন এবং তাকে উত্তম বিনিময় দান করুন৷ তার ইন্তেকাল দারুল উলুম দেওবন্দের দ্বীনি ও তালীমি ময়দানে যে শূণ্যতা তৈরি হয়েছে তা আল্লাহ পাক উত্তম পন্থায় পূরণ করে দিন৷

আল্লামা সাঈদ আহমাদ পালনপুরী আজ মঙ্গলবার সকালে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন বিশ্বের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, যুগশ্রেষ্ঠ ফকীহ, মুহাদ্দিস ও বুযুর্গ। তিনি ১৯৭৫ সনে দারুল উলূম দেওবন্দে শিক্ষক ও মুহাদ্দিস হিসেবে যোগদান করেন।

পরবর্তীতে তিনি দারুল উলূম দেওবন্দের প্রধান শিক্ষক পদে সমাসীন হন। ২০০৮ সনে তিনি দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদীস হিসাবে দায়িত্ব পালন শুরু করেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকায় অসংখ্য ছাত্র, ভক্ত, অনুসারী ও গুণগ্রাহী রয়েছে তার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ