রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
লটারি পদ্ধতিতে ভর্তি নিয়ে হাসনাতের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী আল্লাহ প্রদত্ত ইলম মানব জীবনের প্রধান শক্তি শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানের পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ যে কওমি মাদরাসায় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট প্রধানমন্ত্রী, নায়েবে আমির, জামায়াত ও উলামায়ে কেরাম: কিছু পর্যবেক্ষণ গণভোট নিয়ে আলোচনা করতে চাইলেন জামায়াত আমির, থামিয়ে দিলেন স্পিকার

সিংড়ায় হিলফুল ফুযুলের ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. জাকারিয়া মাসউদ
নাটোর থেকে>

নাটোররের সিংড়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিলফুল ফুযুলের উদ্যোগে নিম্নআয়ের ব্যবসায়ী, রিক্সা, ভ্যান, টেম্পু ও অটো চালকসহ উপস্থিত পথচারী রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতারীর প্যাকেট বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে ইফতারের পুর্বমুর্হুতে সিংড়া দমদমা মোড়, মাদরাসা মোড় ও বাসষ্ট্যান্ড এলাকায় এই ইফতার বিতরণ করা হয়।

ইফতারী প্যাকেট বিতরণ করেন সংগঠনের সভাপতি মোল্লা মুহা. এমরান আলী রানা ও সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসুদ,সহ সভাপতি মাওলানা আতিকুর রহমান শাদী,মাওলানা ওমর ফারুক, প্রভাষক সৌরভ সোহরাব,কোষাধ্যক্ষ হাফেজ মুহা. জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহা. মিজানুর রহমানসহ অন্য সদস্যরা।

ইফতারী প্যাকেট বিতরণ শেষে হিলফুল ফুযুলের সভাপতি ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মুহা. এমরান আলী রানা বলেন, মহামারী করোনা পরিস্থিতিতে এই রমজান মাসে ইফতারীর সকল দোকান বন্ধ থাকায় সরকারী নির্দেশনায় বিশেষ শর্তে খোলা রাখা নিম্ন আয়ের ব্যবসায়ী, রিক্সা, ভ্যান, টেম্পু ও অটো চালকসহ বিশেষ প্রয়োজনে বাহিরে থাকা পথচারী রোজাদার ব্যক্তিদের অনেকেইে ইফতারী না পেয়ে সঠিক সময়ে ইফতারী করতে পারেন না। ১ দিনের জন্য হলেও ওই সব রোজাদার ব্যক্তিদের হাতে ইফতারী তুলে দেয়ার জন্যই এই ক্ষুদ্র উদ্যোগ। সংগঠনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ