রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
লটারি পদ্ধতিতে ভর্তি নিয়ে হাসনাতের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী আল্লাহ প্রদত্ত ইলম মানব জীবনের প্রধান শক্তি শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানের পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ যে কওমি মাদরাসায় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট প্রধানমন্ত্রী, নায়েবে আমির, জামায়াত ও উলামায়ে কেরাম: কিছু পর্যবেক্ষণ গণভোট নিয়ে আলোচনা করতে চাইলেন জামায়াত আমির, থামিয়ে দিলেন স্পিকার

করোনায় প্রাণ গেল সিএমপির এক কনস্টেবলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপির) এক কনস্টেবল। এ নিয়ে দেশে আট পুলিশ সদস্য করোনায় মারা গেলেন।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মুহা. সোহেল রানা আজ শনিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া ওই পুলিশ সদস্যের নাম মুহা. নঈমুল হক (৩৮)। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দপ্তর জানায়, নঈমুল হকের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ফতেয়াবাদ পীর বাড়ি গ্রামে। করোনা ভাইরাস প্রটোকল অনুযায়ী গতকাল রাতে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ