রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডা. জাফরুল্লাহর অভিযোগ অপ্রত্যাশিত: বিএসএমএমইউ ভিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করোনা র‍্যাপিড টেস্টিং কিটের অনুমোদন দেয়া হয়নি বলে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী যে অভিযোগ করেছেন তা অপ্রত্যাশিত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর কনক কান্তি বড়ুয়া।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা জানান। তিনি বলেন, টেস্ট কিট পরীক্ষার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। গণস্বাস্থ্য কেন্দ্র যে অভিযোগ করেছে তা অপ্রত্যাশিত। এমন অভিযোগের ফলে এখন কিটের সাফল্য নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া এমন মন্তব্য করলে যে টিম কাজ করছে তারা উৎসাহ হারিয়ে ফেলবে।

এর আগে বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করোনা র‍্যাপিড টেস্টিং কিট অত্যন্ত কার্যকর। তারপরও বিভিন্ন জটিলতায় সরকার এখনো কিটের অনুমোদন দেয়নি।

ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, দেশে করোনার পরীক্ষা সংখ্যা বাড়াতে সরকারের উচিত গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি কিটের দ্রুত অনুমতি দেয়া। অনুমতি পেলে দৈনিক ১০ লাখ কিট তৈরি করতে প্রস্তুত গণস্বাস্থ্য কেন্দ্র। কিন্তু আনুষ্ঠানিক অনুমতি ছাড়া তা কোনোভাবেই সম্ভব নয়।

দেশে এখন বিচ্ছিন্নভাবে করোনার চিকিৎসা হচ্ছে। সেটা থেকে বেরিয়ে এসে আরো পরিকল্পিতভাবে করা দরকার। যদি দ্রুত পরীক্ষার ব্যবস্থা থাকতো তাহলে যাদের নেগেটিভ ফলাফল আসছে এবং যারা নানা রোগে আক্রান্ত, তাদের ফিরিয়ে না দিয়ে অন্যান্য রোগের চিকিৎসা করা সহজ হতো, যোগ করেন তিনি।

-এএ