বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

‘বদরের চেতনায় উজ্জীবিত হয়ে খেলাফত প্রতিষ্ঠায় ঝাঁপিয়ে পড়তে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, বদর যুদ্ধ ইসলামের ইতিহাসের স্বর্ণালী অধ্যায় হয়ে সমুজ্জ্বল হয়ে আছে। তাওহীদে বিশ্বাসী মাত্র ৩১৩ জন জীর্ণ-শীর্ণ, নিরস্ত্র মুজাহিদের সামনে অস্ত্রেশস্ত্রে সজ্জ্বিত কুফরী ও তাগুতী শক্তির ঔদ্ধত্যের চরম পরাজয়ের স্মৃতি হয়ে আছে বদর যুদ্ধ।

আজ সোমবার বিকালে কামরাঙ্গীরচরস্থ মারকাযুল খেলাফত জামিয়া নূরিয়ায় বদর দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা সানাউল্লাহ, কেন্দ্রীয় নেতা মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মুফতি ফয়জুল্লাহ সা’দী, মুফতি সাইফুল্লাহ নোমানী ও মুফতি শাহাদাত হুসাইন প্রমুখ।

এ যুদ্ধ প্রমাণ করেছে অস্ত্রেশস্ত্রে নয় বরং আল্লাহর উপর পূর্ণ ঈমান ও আস্থা-বিশ্বাসের সামনে কোন শক্তিই টিকে থাকতে পারে না। বদর যুদ্ধ দেড় হাজার বছর যাবত কাফের-মুশরিক, খোদাদ্রোহী নাস্তিক-মুরতাদ ও অপশক্তির মোকাবেলায় ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে বিজয় ছিনিয়ে আনার প্রেরণা ও চেতনা যোগায়।

বদরের চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামবিদ্ধেষী কুফরী ও তাগুতী শক্তির বিরুদ্ধে কুরআন-সুন্নাহর আলোকে খেলাফত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে জিহাদ চালিয়ে যেতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ