বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

করোনায় বিএনপির সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইন্তিকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতুবরণ করেছেন বিএনপি জোট সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদক প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার।

গতকাল রোববার (১০ মে) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারুল কবিরের চাচাতো ভাই জাতীয় ক্যানসা গবেষণা ইনস্টিটিউটের রোগতত্ত্ব বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার।

তিনি জানান, রোববার দুপুর ২টা ২৫ মিনিটে সিএমএইচ হাসপাতাল আনোয়ারুল কবির মারা যান। তিনি এতদিন কভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

আনোয়ারুল কবির ২০০১ সালে জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ভাতিজা ছিলেন। অষ্টম জাতীয় সংসদে আনোয়ারুল কবির প্রথম দিকে জোট সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি বিএনপি চেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ