বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

সৌদিতে করোনায় মৃত্যুর এক তৃতীয়াংশ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আব্দুল আলী প্রেস ব্রিফিং এ জানান, করোনায় মৃত্যুর হার শতকরা ০.৭ ভাগ যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ১০ গুন কম।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ ৯ মে দেওয়া তথ্য অনুযায়ী সর্বমোট ৩৭ হাজার ১ শত ৩৬ জন করোনাক্রান্ত। এদের মধ্যে ১ শত ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক। ১০ হাজার ১ শত ৪৪ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছে।

প্রবাসী এবং সৌদি নাগরিক সহ সর্বমোট মৃত ২ শত ৩৯ জন। এরমধ্যে বাংলাদেশি ৭৮ জন, ৬৮ জন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের আওতাধীন এলাকায় এবং ১০জন রিয়াদ দূতাবাসের আওতাধীন এলাকায়। শুধুমাত্র চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ৩৩ জন। আনুপাতিক হারে মৃতের মাঝে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশির সংখ্যা সবচেয়ে বেশি যা মোট মৃতের এক তৃতীয়াংশ। দেশটির মক্কা এবং মদিনা শহরে মৃতের হার বেশি।

৯ মে'র পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের মধ্যে শতকরা ৯০ ভাগ প্রাপ্তবয়স্ক, ৬ ভাগ শিশু এবং ৪ ভাগ ষাটোর্ধ্ব। আবার, এদের মধ্যে ৮২ ভাগ পুরুষ, ১৮ ভাগ নারী এবং ৭০ ভাগ প্রবাসী ও ৩০ ভাগ সৌদি নাগরিক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ