শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সৌদি আরব থেকে সেনা সংখ্যা কমাবে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন সরকার সৌদি আরব থেকে নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা- প্যাট্রিয়ট সরিয়ে নেয়ার পাশাপাশি সেনা সংখ্যা কমানোর বিষয়টি বিবেচনা করছে।

সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে সৌদি আরব থেকে দুই স্কোয়াড্রন যুদ্ধবিমান সরিয়ে নিয়েছেন ওয়াশিংটন এবং চারটি প্যাট্রিয়ট ব্যবস্থা সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। একইসঙ্গে সৌদি আরব থেকে সেনা সংখ্যা কমানোর বিষয়টিও বিবেচনা করছে আমেরিকা।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের মার্কিন স্বার্থের বিরুদ্ধে ‘অত্যাসন্ন কোনো হুমকি’ না থাকার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে ইয়েমেনে হুথি যোদ্ধারা দু’টি সৌদি তেল স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর পর সৌদি আরবে সামরিক উপস্থিতি শক্তিশালী করেছিল আমেরিকা। ইয়েমেনের হুথি যোদ্ধারা তাদের দেশের ওপর গত কয়েক বছরের সৌদি সামরিক আগ্রাসনের প্রতিশোধ নিতে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের বুকাইক ও খুরাইস তেল শোধনাগারে ড্রোন হামলা চালায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ