রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৩০ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটির আদেশ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা রোধে আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় আগামী ৩০মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মেুহা. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি হয়েছে।

এতে বলা হয়, করোনা ভাইরাস রোধকল্পে এবং শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) বন্ধের সময়সীমা ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করা হলো। এসময় শিক্ষার্থীরা করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন এবং অভিভাবকরা তা নিশ্চিত করবেন।

ইতোমধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

-এএ