মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

করোনায় রোজা রাখলে স্বাস্থ্যের ক্ষতি নেই: জার্মান গবেষকদের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: বিশ্ব যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ভীত-সন্ত্রস্ত। এরমধ্যেই আগমন করেছে মুসলমানদের অন্যতম ফরজ ইবাদত রোজা। করোনাকালে রোজায় মানুষের স্বাস্থ্যের কোন অবনতি হবে কিনা এ সংশয় নিয়ে অনেকে রোজা পালন করলেও আত্মিকভাবে প্রশান্তি খুঁজে পাচ্ছিলেন না তারা।

একটু দেরিতে হলেও রোজাদারদের সেই সংশয় কিছুটা কমে এসেছে জার্মানির একদল গবেষকদের কথায়। চিকিৎসাশাস্ত্রে অভিজ্ঞ এসব গবেষকগণ দাবি করেছেন, করোনায় রোজা রাখলে স্বাস্থ্যের কোন ক্ষতি হবেনা।

জার্মানির মুনস্টার ইউনিভার্সিটি অব এপ্লয়েড সায়েন্সেসের হিউম্যানিটারেইন এইড সেন্টারের পরিচালক জোয়াছিম গার্ডম্যান বলেছেন, রমজান মাসে দিনের বেলায় রোজা রাখলে স্বাস্থ্যের জন্য মোটেই উদ্বেগের কারণ নেই। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, রোজা সঠিক মাপে আহার গ্রহণকারী সুরুচিবান ব্যক্তির রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে না।

জার্মানিতে এমনিতেই রোজা পালনকে নেতিবাচকভাবে নেয়া হয়- এরমধ্যে চলতি বছরের প্রাণঘাতি মহামারি করোনা ভাইরাসের সময় রোজা রাখলে স্বাস্থ্যের অবনতি হবে কিনা- এনিয়ে দেশটিতে ব্যপক তর্ক-বিতর্ক হচ্ছিল। ঠিক এমন সময়ে গবেষকগণ এই মতামত উল্লেখ করলেন।

'করোনাকালে নিরাপদ রমজান' বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, অন্যান্য বছরের ন্যায় এই বছরেও সুস্থ লোকেরা রোজা রাখতে পারবেন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কোভিড-১৯ এর সময়ে রোজা রাখায় কোন সমস্যার সৃষ্টি হবে কিংবা ভাইরাসটির সংক্রমণ হবে- এখন পর্যন্ত কোন গবেষণা এরকম দাবি করেনি।

এ প্রসঙ্গে জার্মান মেডিকেল অ্যাসোসিয়েশন ফর থেরাপিউটিক ফাস্টিং অ্যান্ড নিউট্রিশনের উপপরিচালক মার্টা রিসম্যান-ফেডরিচ বলেন, আমরা সহকর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে অনেক আলোচনা করেছি, আমাদের সম্মিলিত মত হল, করোনাকালে প্রবীণদের রোজা পালনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিৎ। বিশেষ করে অন্যান্য রোগ-ব্যধির কারণে যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা একেবারেই দুর্বল হয়ে পড়েছে।

সূত্র: আল জাজিরা

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ