বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় কার্টুনিস্ট ও লেখক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে ব়্যাবের দায়ের করা মামলায় বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে৷ তাদের রিমান্ডের কোনো আবেদন নেই বলেও জানান তিনি৷

আজ বুধবার কিশোরকে কাকরাইল এবং মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করে ব়্যাব৷ এরপর তাদের থানায় হস্তান্তর করা হয়৷

রমনা থানার পরিদির্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানিয়েছেন, র‌্যাব-৩ এর ডিএডি জহিরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল আইনে মামলা করেছেন৷ সেখানে মোট ১১ জনকে আসামি করা হয়৷

র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার এএসপি আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ জানান, তারা দুজন (কিশোর ও মুশতাক) সামাজিক মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছিলেন৷ বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে৷

সামাজিক মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও ত্রাণ বিতরণ নিয়ে গুজব ছড়ানোর দায়ে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে ব়্যাব৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ