মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ত্রাণ দেয়ার নামে বিএনপি নেতারা ফটোসেশনে ব্যস্ত: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ দেয়ার নাম করে বিএনপি নেতারা ফটোসেশনে ব্যস্ত আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার রাজধানীর ধানমণ্ডিস্থ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে সারাদেশে করোনা দুর্যোগ মোকাবেলায় ব্যাপক ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। ইতোমধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে গেছে। অন্যদিকে বিএনপি নেতারা কিছু মানুষকে ত্রাণ দেয়ার নাম করে ফটোসেশনে ব্যস্ত আছেন।

তিনি বলেন, ত্রাণ কার্যক্রমে অনিয়ম-দুর্নীতির বিষয় নিয়ে বিএনপি নেতারা এখন কথা বলেন। অথচ তারা ক্ষমতায় থাকতে পর পর পাঁচবার দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। তাদের চেয়ারপার্সন কালো টাকা সাদা করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতির দায়ে ১০ বছর সাজাপ্রাপ্ত হয়েছেন। সেই দুর্নীতিবাজরা যখন দুর্নীতি নিয়ে কথা বলে, তখন মানুষ হাসে।

প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো-টলারেন্স’ নীতি নিয়ে এগুচ্ছেন জানিয়ে তিনি বলেন, যেখানেই ত্রাণের ব্যাপারে সামান্যতম প্রশ্ন দেখা দিচ্ছে, সেখানেই মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। দুর্নীতির দায়ে ইতোমধ্যে বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারকে সাসপেন্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নেয়া পদক্ষেপগুলো ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বস ও দি ইকনোমিস্ট কর্তৃক প্রশংসিত হয়েছে। অথচ বিএনপি প্রশংসা না করে উল্টো সমালোচনা করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ