মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রোজা অবস্থায় তেলাওয়াত করতে করতে কুরআনের উপরেই বৃদ্ধ হাফেজের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: রোজা অবস্থায় তেলাওয়াত করতে করতে কুরআনের উপর মৃত্যু হয়েছে তুরস্কের এক বৃদ্ধ হাফেজের। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনের বেলায় দেশটির আইদান প্রদেশে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে আল জাজিরা।

হাজি আলি সুলফিক নামের এই ব্যক্তি পবিত্র কুরআনে কারিমের হাফেজ ছিলেন। তার হাতে শত শত শিক্ষার্থী পবিত্র কুরআন মুখস্ত করার সৌভাগ্য অর্জন করেছে।

এদিকে এই কুরআনের পাখি তুর্কি বৃদ্ধের মৃত্যুকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সৌভাগ্যের বিদায় আখ্যায়িত করে তার জন্য মাগফেরাতের দোয়া করছেন।

একজন লিখেছেন, কুরআনের সঙ্গে বসবাস করে কুরআনের উপর মৃত্যু- সত্যি এই লোকটি প্রকৃত সৌভাগ্যবান।

আরেকজন লিখেছেন, তেলাওয়াত করতে করতে মহিমান্বিত রমজান মাসে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। অবশ্যই আল্লাহ তার ভালকাজগুলোর প্রতিদান বহুগুণ বাড়িয়ে দিবেন।

অন্যজন লিখেছেন, এমন মানুষের বিদায় এরকমই হওয়া উচিৎ। কুরআন জড়িয়ে রেখে কুরআনের খাদেমের মৃত্যু- ঈর্ষণীয়। -সূত্র: আল জাজিরা, কালিমাতুনা

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ