শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ভারতে তাবলিগের ১০ বাংলাদেশি সাথী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে তাবলিগের ১২ সাথীকে আটক করেছে, এরমধ্যে ১০ জনই বাংলাদেশি।

গণমাধ্যমের বরাতে জানা যায়, কোয়ারেন্টিন শেষে স্থানীয় প্রশাসনকে না জানিয়ে অন্যত্র অবস্থান করার অভিযোগে তাদের আটক করা হয়।

নিউজ এইট্টিন জানায়, দিল্লির নিজামুদ্দিন মার্কাজে গত মার্চে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেওয়া ১২ জনকে মধ্যপ্রদেশের শিবপুর থেকে আটক করা হয়েছে। এদের ১০ জন বাংলাদেশি, বাকি দুজন পশ্চিমবঙ্গের। ১২ জন স্থানীয় প্রশাসনকে না জানিয়ে কোয়ারেন্টিন শেষে এখানে অবস্থান করছিলেন। তাদেরকে আশ্রয় দেওয়ার অভিযোগে তিন স্থানীয়কেও আটক করা হয়েছে।

শিবপুরের পুলিশ সুপার সম্পাত উপাধ্যায় বলেন, ‘তাবলিগ জামাতের যাদেরকে করোনা ছড়ানোর অভিযোগে কালো তালিকাভুক্ত করা হয়েছিল, এই ১২ জন সে তালিকায় রয়েছে। তাদের করোনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ এসেছে।’

গত মার্চে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে তাবলিগ জামাতের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেওয়াদের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হন। তাবলিগের এ সমাবেশে অংশ নেওয়া ৯৬০ বিদেশিকে কালো তালিকাভুক্ত করে ভারত। এ তালিকায় ৭৩ বাংলাদেশি ছিলেন, যার মধ্যে এ ১০ জনও রয়েছেন বলে জানা গেছে। সূত্র: নিউজ এইট্টিন ইন্ডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ