শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

'সময় টিভির বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>

করোনা পরিস্থিতিতে টালমাটাল পুরো দেশ। এরইমধ্যে প্রসিদ্ধ বক্তা মাওলানা আনসারী জানাজাকে কেন্দ্র করে সময় টিভিতে জামাতের আমির ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের একটি ফোন আলাপ প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত রেকর্ডে শোনা যাচ্ছে, জানাজার নামাজে লোকসমাগম বাড়ানোর বিষয়ে জামাত নেতা ও মাওলানা মাহফুজুল হক কথা বলছেন। এমনকি রেকর্ডে এও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমাণ লোকসমাগমের চেষ্টা করেছে তারা।

এ বিষয়ে আওয়ার ইসলামকে মাওলানা মাহফুজুল হক বলেন, বিষয়টি একেবারে ভিত্তিহীন মিথ্যা। জামাত নেতার সঙ্গে আমার আজ পর্যন্ত কোনদিন কথা হয়নি। তার সঙ্গে আমার ফোনালাপ তো দূরের কথা, আমাদের মাঝে পরিচয়ও নেই। তাছাড়া দেশের মানুষ রেকর্ডটি শুনে পরিষ্কার বুঝতে পেরেছে সেটা আমার কণ্ঠের সঙ্গে মিলে না। স্পষ্টভাবে বুঝা যাচ্ছে অন্য কারো কণ্ঠ। এগুলো সম্পূর্ণ ধোঁকাবাজি ও প্রতারণা। জাতীয় কোন টেলিভিশনে পক্ষে এরকম মিথ্যাচার করা শোভা পায় না।

এ বিষয়ে আপনারা কোন পদক্ষেপ নিচ্ছেন কিনা? জানতে চাইলে তিনি বলেন,আমরা সময় টিভির বিরুদ্ধে আইনি আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মামলার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে আওয়ার ইসলামকে মাওলানা মামুনুল হক বলেন, যে কেউ শুনলে বুঝতে পারবে এটি মাওলানা মাহফুজুল হকের কন্ঠ নয়। এমনকি মাওলানা মাহফুজুল হক তার ব্যক্তিগত ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করেন না। এটি পরিকল্পিত একটি ষড়যন্ত্র। আমরা আইনি প্রক্রিয়ায় এর বিচার চাইবো।

সময় টিভিকে স্পষ্টভাবে ক্ষমা চাইতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এরমধ্যে যদি সময় টিভি জাতির সামনে দোষ স্বীকার করে ক্ষমা না চায়, তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেবে এ দেশের জনগণ।

তিনি অভিযোগ করে আরও বলেন, তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি লিংক শেয়ার করেছে। এবং ঘন্টাখানেক পর তারা আবার মুছে ফেলেছে। আমরা আইনি ব্যবস্থাই গ্রহন করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ